Doctor Assault Case | চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন, জামিনে মুক্তি পেলেন শিবসেনা নেতা রমেশ মাত্রে
Saturday, August 8 2026, 3:51 pm

Key Highlightsহাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া শিন্ডেসেনার এই নেতা শনিবার বিকেলে জেল থেকে ছাড়া পান।
গত মাসে চিকিৎসকদের নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল শিবসেনা কর্পোরেটর রমেশ মাত্রে সহ পাঁচ অভিযুক্তকে। এই ঘটনায় শুক্রবার রমেশের জামিন মঞ্জুর করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি গৌতম অনখাডের বেঞ্চ। শনিবার বিকেলে জেল থেকে ছাড়া পান শিন্ডেসেনার এই নেতা। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক কড়া শর্ত আরোপ করেছে আদালত। আদালতের নির্দেশ, চার্জশিট জমা না পড়া পর্যন্ত অভিযুক্তদের মহারাষ্ট্রের বাইরে থাকতে হবে। নিম্ন আদালত চার্জ গঠন করার পরে তাঁরা রাজ্যে ফিরতে পারবেন। এবং ফেরার পরে কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা তথ্যপ্রমাণে কারচুপি করতে পারবেন না।
- Related topics -
- দেশ
- ডাক্তার
- জেল
- জামিন
- বোম্বে হাইকোর্ট


