Calcutta HC | সহকারী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে সম্মতি ডিভিশন বেঞ্চের, স্থগিত সিঙ্গল বেঞ্চের নির্দেশ!
Tuesday, April 21 2026, 11:07 am

Key Highlightsরাজ্যের বিভিন্ন কলেজের সহকারী অধ্যাপকদের ভোটের কাজে (প্রিসাইডিং অফিসার) নিয়োগের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ।
ভোটের প্রাক্কালে বড় রায় কলকাতা হাইকোর্টের। রাজ্যের বিভিন্ন কলেজের সহকারী অধ্যাপকদের ভোটের কাজে (প্রিসাইডিং অফিসার) নিয়োগের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, কয়েকজন শিক্ষক মামলা করলেও, একাংশ কমিশনের নির্দেশ মতো দায়িত্ব নিয়েছেন। ভোটের কাজে তাঁদের কমিশনের কতটা প্রয়োজন সেটাও উপলব্ধি করতে হবে। তাঁদের যদি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি নাগরিকের জাতীয় স্বার্থ দেখা বাধ্যতামূলক।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- বিধানসভা নির্বাচন


