Local Train Cancelled | টালা ট্যাঙ্কের পাইপ ফেটে বিপর্যয়, বুধবারও বাতিল ৫টি লোকাল, ঘুরপথে চলবে একাধিক ট্রেন!

Tuesday, November 10 2026, 4:32 pm
Local Train Cancelled | টালা ট্যাঙ্কের পাইপ ফেটে বিপর্যয়, বুধবারও বাতিল ৫টি লোকাল, ঘুরপথে চলবে একাধিক ট্রেন!
highlightKey Highlights

টালা ট্যাঙ্কের পাইপ ফেটে জলমগ্ন এলাকার জেরে মঙ্গলবার ও বুধবার দুই দিনই শহরের ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।


টালা ট্যাঙ্কের পাইপ ফেটে জলমগ্ন এলাকার জেরে মঙ্গলবার ও বুধবার দুই দিনই শহরের ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। ট্র্যাক মেরামতের কাজ চলায় পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন এবং যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। যার জেরে সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে চক্ররেল পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছে, বারাসত-মাঝেরহাট লোকাল সহ মোট পাঁচটি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এছাড়া একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে শিয়ালদহ, বারাসাত, বালিগঞ্জ বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চালানো হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন কাঁকুড়গাছি ও বালিগঞ্জ হয়ে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিস টাইমের আগে এই আকস্মিক ট্রেন বাতিলের ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File