Anik Dutta | ছাদ থেকে পড়ে মৃত পরিচালক অনীক দত্ত! ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য!
Wednesday, May 27 2026, 9:31 am

Key Highlightsবুধবার দুপুরে আচমকাই খবর আসে, গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন অনীক দত্ত।
বুধবার হঠাৎই শোকের ছায়া নামলো টলিউডে। বাড়ির ছাদ থেকে পড়ে মৃত পরিচালক অনীক দত্ত! বুধবার দুপুরে আচমকাই খবর আসে, গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন অনীক দত্ত। প্রথমে জানা যায়, সংকটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি ছিলেন টলিউড পরিচালক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই টলিপাড়ায় আছড়ে পড়ে পরিচালকের প্রয়াণ সংবাদ। কীভাবে এই ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট নয়। ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গড়িয়াহাট থানার পুলিশ। রয়েছেন অফিসার ইনচার্জ এবং অন্যান্যরা। পৌঁছেছে হোমিসাইড শাখাও। জানা গেল, ঘটনাস্থলে তাঁর বাড়ির নিচে এখনও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- পরিচালক
- রহস্য মৃত্যু
- অনিক দত্ত


