Anik Dutt | প্রকাশ্যে পরিচালক অনীক দত্তের পোস্টমর্টেম রিপোর্ট, কী বলছেন বিশেষজ্ঞরা?
Wednesday, May 27 2026, 2:17 pm

Key Highlightsপ্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মাথার বাঁদিকে গুরুতর আঘাত লেগেছিল এবং বাঁদিকের স্কাল বা মাথার খুলির হাড় ভেঙে যায়।
বুধবার শোকের ছায়া টলিউডে। বাড়ির ছাদ থেকে পড়ে মারা গিয়েছে পরিচালক অনীক দত্ত। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তাঁর দেহে অতিরিক্ত রক্তক্ষরণ, অভ্যন্তরীণ প্রচুর রক্তক্ষরণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের প্রমাণ পাওয়া গেছে। রিপোর্ট বলছে পরিচালকের মৃত্যুর কারণ মাথা এবং ঘাড়ে আঘাত ও গভীর ক্ষত, অতিরিক্ত রক্তক্ষরণ, প্রবল অভ্যন্তরীন রক্তক্ষরণ, মস্তিষ্কে রক্তক্ষরণ, বাঁ দিকের স্কাল বা মাথার খুলির হাড় ভাঙা, বাঁ দিকের পাঁজর ভাঙা, বাঁ দিকের পায়ে গুরুতর আঘাত, বাঁ দিকের কোমর ভেঙে চূর্ণবিচূর্ণ, বাঁ দিকের মুখ, পিঠ ও কোমরে অ্যাব্রেশনস বা তীব্র ঘর্ষণের চিহ্ন, ফুসফুসে জমাট রক্ত বা হেমোথোরাক্স।


