India-Bangladesh | ভারত-বাংলাদেশের মধ্যে গলছে বরফ! প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী!

Key Highlightsঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ভারত-বাংলাদেশের মধ্যে গলছে বরফ। শেখ হাসিনা-সহ একাধিক ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক জটিলতার মধ্যেই ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরস্পরের হাতে হাত রেখে দু’জনকে হাসিমুখে কথা বলতে দেখা গেল। আলোচনার মাধ্যমে ঢাকা-নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করার লক্ষ্য নিয়েই ত্রিবেদীর এই সাক্ষাৎ বলে মনে করছে কূটনৈতিক মহল। এদিন তারেকের সঙ্গে দেখা করার আগে দীনেশ ত্রিবেদী এক বক্তব্যে বলেছিলেন, ‘‘সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার পুরো বিশ্বাস, সমাধান হবে। এখানে কোনও নেতিবাচক বিষয় নেই। সব ইতিবাচক।” এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তারও বক্তব্য, ‘‘বাংলাদেশ আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী। সম্পর্ক ইতিবাচক পথে ফেরাতে এটাই পথ। পারস্পরিক সম্মান, মর্যাদা আর স্বার্থ সমুন্নত রেখে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- ভারত


