Diljit Dosanjh | দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে কাটল অনিশ্চয়তা, মোতায়েন ২,০০০ নিরাপত্তারক্ষী
Wednesday, October 28 2026, 2:40 pm

Key Highlightsনিরাপত্তার কারণে প্রথমে অনুমতি দেওয়া না হলেও, দিল্লি পুলিশ ও আয়োজকদের আলোচনার পর অবশেষে ছাড়পত্র পেয়েছে এই অনুষ্ঠান।
অবশেষে রাজধানীতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট নিয়ে সমস্তরকম অনিশ্চয়তা কাটলো। সূত্রের খবর, দিল্লি পুলিশ ও আয়োজকদের আলোচনার পর অবশেষে ছাড়পত্র পেয়েছে এই অনুষ্ঠান। ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানটির আয়োজন হওয়ার কথা। এই কনসার্টে প্রায় ২,০০০ বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, স্টেডিয়ামের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ এবং দর্শকদের যাতায়াত সুষ্ঠু রাখার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের সমাগমের কথা মাথায় রেখে শতাধিক সিসিটিভি এবং পুলিশ মোতায়েন থাকবে।


