Digha Special Train | কালীপুজোর আগে সময়সীমা বাড়ল পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের! স্বস্তিতে পর্যটকরা

Saturday, October 31 2026, 3:09 pm
Digha Special Train | কালীপুজোর আগে সময়সীমা বাড়ল পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের! স্বস্তিতে পর্যটকরা
highlightKey Highlights

স্পেশাল এই ট্রেনের সময়সীমা গত কয়েক মাসে একাধিক বার বৃদ্ধি করেছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ।


দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে চলবে ০৮১১৭/০৮১১৮ পাঁশকুড়া-দিঘা ও দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেন। ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো সময়সীমা। শীতের মরশুমে সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে এবং শীতকাল ও বর্ষশেষের উদযাপন উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া বললেন, ‘আমাদের দাবি এই লোকালটিকে আর এ ভাবে সময় বৃদ্ধি না করে একেবারে স্থায়ী লোকাল হিসেবে ঘোষণা করা হোক। কারণ যাত্রীরা উদ্বেগে থাকেন, কখন লোকালটি বন্ধ হয়ে যায়। তবে আপাতত সময়সীমা বৃদ্ধি করায় আমরা খুশি। তবে, আশা করছি আগামিদিনে লোকালটিকে নিয়মিত ভাবে চালু করা হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File