Digha Rath Yatra 2026 | পুরীর রাজমুকুটে সাজবেন দিঘার জগন্নাথ! রথে জুড়ছে নতুন স্টিয়ারিং ও ব্রেক

Wednesday, July 15 2026, 4:21 am
Digha Rath Yatra 2026 | পুরীর রাজমুকুটে সাজবেন দিঘার জগন্নাথ! রথে জুড়ছে নতুন স্টিয়ারিং ও ব্রেক
highlightKey Highlights

এবার দিঘার রথে থাকছে পুরীর ছোঁয়া। রাজবেশে সাজবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। পুরী থেকে আনা বিশেষ রাজমুকুট পরে তাঁরা রথে চড়বেন।


আগামিকাল (১৬ জুলাই) মহাসমারোহে রথযাত্রা অনুষ্ঠিত হবে দিঘায়। দিঘার জগন্নাথ মন্দিরে এবার দ্বিতীয় বর্ষের রথ উৎসব। ইতিমধ্যেই রাজ্য সরকার ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে। জোরকদমে চলছে প্রস্তুতি। দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রায় এবার পুরীর ছোঁয়া। মন্দিরের প্রধান পুরোহিত তথা দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টির সদস্য রাধারমণ দাস জানান, বিগ্রহদের জন্য পুরী থেকে রাজমুকুট আনা হচ্ছে, বিশেষ পোশাক তৈরি হচ্ছে। রাজবেশে সাজিয়ে ‘পাহাণ্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে তাঁদের রথে তোলা হবে। গতবার রথের চাকা নিয়ে সমস্যা হয়েছিল। সেজন্য এবার চারটি নতুন চাকা লাগানো হয়েছে। লাগানো হয়েছে নতুন স্টিয়ারিং ও ব্রেক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File