Digha Zoo | সৈকত শহরে এ বার চিড়িয়াখানা! দিঘায় গড়ে উঠবে সর্প উদ্যান, কী কী জীবজন্তু থাকবে?
Friday, November 27 2026, 8:42 am

Key Highlightsপালাবদলে দিঘারও ভোল বদলাবে। সৈকত শহরে এ বার গড়ে উঠবে চিড়িয়াখানা। অন্তত তেমনই পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
দিঘাকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করতে এবার চিড়িয়াখানার উদ্যোগ নিলো প্রশাসন। চিড়িয়াখানার পাশাপাশি গড়ে উঠবে ‘স্নেক গার্ডেন’ বা সর্প উদ্যান। প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিক ভাবে নিউ দিঘায় ওডিশা সীমানার কাছাকাছি ‘দিঘাশ্রী’-র উল্টো দিকে ঝাউ বনকে চিড়িয়াখানার জমি হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রায় ২০ একর জমি শনাক্ত করে সেই জায়গার উপরে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। আগামী বছর থেকে প্রকল্পের কাজ শুরু হতে পারে। প্রশাসনিক সূত্রে দাবি, হাতি, হরিণ, জলহস্তির মতো প্রাণী রাখার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। রাখা হচ্ছে লেপার্ডও। প্রশাসনের আশা, পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হোটেল ব্যবসায়ী, দোকানদার, হকার থেকে শুরু করে পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষের উপকার হবে।
- Related topics -
- রাজ্য
- পূর্ব মেদিনীপুর
- পশ্চিম মেদিনীপুর
- দিঘা
- জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া
- চিড়িয়াখানা কর্তৃপক্ষ
- পশু পাখি
- কোবরা সাপ


