Digha | রবিবার সাতসকালে দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, চারচাকার ধাক্কায় মৃত বৃদ্ধা, জখম ৫

Sunday, November 29 2026, 6:53 am
Digha | রবিবার সাতসকালে দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, চারচাকার ধাক্কায় মৃত বৃদ্ধা, জখম ৫
highlightKey Highlights

রবিবার সাতসকালে দিঘা যাওয়ার পথে কোলাঘাট থানার মেচেদা এলাকায় পথ দুর্ঘটনা। মৃত দুই এবং গুরুতর জখম কমপক্ষে চার।


রবিবার সাতসকালে দিঘা যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। এদিন মেচেদার মানসী সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধাকে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরুপমা কোলের (৫৭)। তিনি কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের অস্থায়ী কর্মী ছিলেন। এরপর গতি সামলাতে না পেরে রাস্তার পাশের একটি ভাতের হোটেলের ভেতরে ঢুকে পড়ে গাড়িটি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক-সহ পাঁচজন। জখমদের মধ্যে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে চালকের। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় নার্সিংহোমে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময়ে গাড়িতে থাকা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File