Digha | ভারী দুর্যোগের জের, দিঘায় উত্তাল সমুদ্রে তলিয়ে গেল নৈহাটির নাবালিকা!
Thursday, September 24 2026, 3:57 pm

Key Highlightsপরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিল নাবালিকা। এদিন বিকেলে সে সমুদ্রে তলিয়ে যায়।
নিম্নচাপের জেরে বঙ্গজুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যেই দিঘার উত্তাল সমুদ্রে তলিয়ে গেল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। নিখোঁজ নাবালিকার নাম আসমিরা খাতুন (১১)। পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিল সে। এদিন বিকেল নাগাদ ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝে একটি সৈকত থেকে আসমিরা নিখোঁজ হয়। নাবালিকার খোঁজে সমুদ্রে স্পিডবোট এবং নুলিয়া নামানো হয়েছে। তবে উত্তাল সমুদ্র ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছিল। তা সত্বেও ওই নাবালিকা কীভাবে সমুদ্রে তলিয়ে গেল? তা নিয়ে উঠছে প্রশ্ন।
- Related topics -
- রাজ্য
- দিঘা
- নৈহাটী
- জল
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- শিশু মৃত্যু


