Digha | রবিবার থেকে ৬ দিন বন্ধ থাকবে নিউ দিঘার সি বিচ! পুজোর মুখে মনখারাপ পর্যটকদের
Sunday, October 11 2026, 3:25 pm

Key Highlightsসব সি বিচের দোকান নয়, স্টেশনঘাট, খনিকা মার্কেট ও পুলিশ হলিডে হোম সি বিচের দোকানগুলি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
ইডেনের আদলে দিঘাতে সরকারি উদ্যোগে আগামী ১৪ ও ১৫ অক্টোবর দুই দিন ব্যাপী অনুষ্ঠান হতে চলেছে। প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। তার আগে রবিবার থেকে আগামী ৬ দিন নিউ দিঘার তিনটি সি বিচে থাকা সব দোকান বন্ধ করলো প্রশাসন। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের সিইও ধুমার প্রতীক অশোক বলেন, “অনুষ্ঠানকে কেন্দ্র করে দিঘায় ভিড় হবে। সমুদ্র সৈকতে অনেক ইলেকট্রনিক ইনস্টলেশন হবে। তাই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দোকানগুলি বন্ধ রাখা হয়েছে। নিউ দিঘার ৩টি বিচ, স্টেশনঘাট, খনিকা মার্কেট ও পুলিশ হলিডে হোম বিচে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
- Related topics -
- রাজ্য
- দিঘা
- দুর্গাপুজো
- দূর্গা পুজো ২০২৫


