Digha Jagannath Temple | দোল উৎসবে সাজছে দিঘার জগন্নাথ মন্দির, জেনে নিন বিগ্রহ দর্শনের সময়সূচী
Sunday, March 1 2026, 5:15 pm

Key Highlightsদোল ও চন্দ্রগ্রহণের কারণে মন্দিরে প্রবেশের সময়সূচীতে কিছুটা বদল আনা হয়েছে। দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারামণ দাস এই বিশেষ আয়োজনের কথা জানিয়েছেন।
প্রথমবার দিঘার জগন্নাথ ধামে পালিত হতে চলেছে দোল উৎসব। দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারামণ দাস জানিয়েছেন, ৩ ও ৪ মার্চ দিঘার মন্দিরে ধুমধাম করে দোল পূর্ণিমা পালিত হবে। তবে চন্দ্রগ্রহনের কারণে মন্দিরে প্রবেশের সময়সূচীতে কিছুটা বদল আনা হয়েছে। ৩ মার্চ সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মন্দির খোলা থাকবে। বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চন্দ্রগ্রহণের কারণে মন্দিরের দরজা বন্ধ থাকবে। গ্রহণ শেষ হলে বিগ্রহের অভিষেক ও নতুন পোশাক পরানোর পর ফের মন্দির খোলা হবে। রাতভর চলবে কীর্তন, নাচ, গান এবং ভক্তদের জন্য থাকবে বিশেষ প্রসাদের ব্যবস্থা। পরের দিন ৪ মার্চ বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে দেব-দেবীদের আবির দান।
- Related topics -
- রাজ্য
- দিঘা
- পূর্ব মেদিনীপুর
- পশ্চিম মেদিনীপুর
- জগন্নাথ মন্দির
- দোল উৎসব


