Digha Jagannath Mandir | ‘ভিআইপি’ নয়, দিঘার রথের রশি এবার সাধারণ ভক্তদের হাতে! ঘোষণা মন্দির কতৃপক্ষের
Thursday, July 2 2026, 2:17 pm

Key Highlightsএ বার যাতে সাধারণ মানুষও রথের রশিতে টান দিতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রায়।
গত বছর দিঘার রথের রশি টেনেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন রাজ্য সরকারের ঘনিষ্ঠ কয়েকজন অতিথি। সামনেই রথযাত্রা। এবার যাতে সাধারণ ভক্তরাও রথের রশি টানতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রায়। ইতিমধ্যেই রথের সংস্কার এবং ট্রায়ালের মধ্য দিয়ে রথের কাঠামো পরীক্ষা করছেন দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তারা। আজ, বৃহস্পতিবার ২ জুলাই থেকেই তিনটে রথের মহড়া চলবে। জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘দিঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রা যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করা যায়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগত ভক্তদের যাতে রথযাত্রায় অংশগ্রহণে কোনও অসুবিধে না হয়, তার জন্য প্রশাসন প্রস্তুত।’
- Related topics -
- রাজ্য
- দিঘা
- জগন্নাথ মন্দির
- রথযাত্রা


