Digha | ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র জেরে উত্তাল দিঘার সমুদ্র, পর্যটক এবং মৎস্যজীবীদের সতর্ক করল প্রশাসন
Wednesday, September 23 2026, 3:26 am

Key Highlightsবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় পর্যটকদের সমুদ্রে বেশি দূরে না যাওয়ার কথা জানিয়ে মাইকিং করছে পুলিশ।
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র জেরে উত্তাল উপকূলবর্তী অঞ্চলগুলি। আবহাওয়া দপ্তর এবং জেলা প্রশাসন জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দিঘা, শঙ্করপুর, জুনপুট, পেটুয়াঘাট-সহ সমুদ্র তীরবর্তী এলাকায় আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে এখন থেকেই পর্যটকদের সতর্ক করল দিঘার প্রশাসন। আগামীকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলিকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে পর্যটকদের সমুদ্রে বেশি দূরে না যাওয়ার নির্দেশ জানিয়ে মাইকিং করছে পুলিশ।
- Related topics -
- আবহাওয়া
- রাজ্য
- দিঘা
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- নিম্নচাপ
- ভয়ঙ্কর ঝড়
- ঘূর্ণিঝড়


