Diesel Price | 'ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়তে পারত, কৃষকদের সুরক্ষায় ৪৩ টাকার বোঝা কাঁধে নিল কেন্দ্র, দাবি মোদীর!

Friday, November 13 2026, 5:59 am
Diesel Price | 'ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়তে পারত, কৃষকদের সুরক্ষায় ৪৩ টাকার বোঝা কাঁধে নিল কেন্দ্র, দাবি মোদীর!
highlightKey Highlights

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হলেও সাধারণ মানুষ ও কৃষকদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্র।


পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হলেও সাধারণ মানুষ ও কৃষকদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। বৃহস্পতিবার ‘কিষান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ায় ডিজ়েলের দাম অন্তত ৫০ টাকা বাড়ানো সম্ভব ছিল। কিন্তু সরকারের জনমুখী নীতির কারণে দাম বাড়ানো হয়েছে মাত্র ৭ টাকা। বাকি ৪৩ টাকার আর্থিক বোঝা সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে। প্রধানমন্ত্রী জানান, জ্বালানি ও সারে ভর্তুকি দিতে কেন্দ্রকে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা বহন করতে হচ্ছে। এছাড়া গত ১২ বছরে কৃষকদের কম দামে সার সরবরাহ করতে ১৬ লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় বহু কম দামে দেশের কৃষকদের ইউরিয়া ও ডিএপি সার দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File