Ketan Murder Case | কেতনকে বিয়ে করতে চান না, বাড়িতে জানিয়েছিলেন সিয়া? বিস্ফোরক সিয়ার দাদার দাবি!
Saturday, June 27 2026, 8:04 am

Key Highlightsপুলিশি জেরায় সিয়ার দাদা সাহিল গোয়েল দাবি করেছেন, কেতনকে বিয়ে করতে সিয়ার কোনও আপত্তি রয়েছে—এমন কথা পরিবারের কাউকে তিনি কখনও জানাননি।
কেতন আগরওয়াল হত্যা মামলায় নয়া মোড়। এবার সামনে এল অভিযুক্ত সিয়া গোয়েলের দাদার বয়ান। পুলিশি জেরায় সিয়ার দাদা সাহিল গোয়েল দাবি করেছেন, কেতনকে বিয়ে করতে সিয়ার কোনও আপত্তি রয়েছে—এমন কথা পরিবারের কাউকে তিনি কখনও জানাননি। CNN-News18-এর সূত্র অনুযায়ী, তদন্তকারীরা সাহিলকে জিজ্ঞাসা করেন, সিয়া কি পরিবারের কাছে জানিয়েছিলেন যে তিনি এই বিয়েতে রাজি নন? জবাবে সাহিল জানান, সিয়া কখনও এমন কোনও আপত্তির কথা বলেননি। তিনি আরও দাবি করেন, যদি সিয়া আগে থেকেই জানাতেন যে তিনি কেতনকে বিয়ে করতে চান না এবং সহ-অভিযুক্ত চেতন চৌধুরীকেই বিয়ে করতে চান, তাহলে পরিবার সেই বিয়েতেই সম্মতি দিত। সাহিলের কথায়, “চেতনকে নিয়ে আমাদের পরিবারের কোনও আপত্তি করতই না। সে আমাদেরই সম্প্রদায়ের, ব্যবসায়ী পরিবারের ছেলে এবং আর্থিকভাবেও আমাদের সমপর্যায়ের।”


