Diamond Harbour FC | "টাকা কোথা থেকে আসছে"- অভিষেকের ডায়মন্ড হারবার এফসি নিয়ে তদন্তের নির্দেশ ক্রীড়ামন্ত্রী নিশীথের
Friday, June 5 2026, 2:30 pm

Key Highlightsডায়মন্ড হারবার এফসি ক্লাবকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত শুরু বলে জানালেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্লাবকে নিয়ে একাধিক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছে। ক্লাবটি নিয়ম মেনে তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া ক্লাবের টাকা কোথা থেকে আসছে এবং কীভাবে খরচ করা হচ্ছে, তা নিয়েও অভিযোগ রয়েছে। সমস্ত বিষয়েই তদন্ত করে দেখা হচ্ছে।”
- Related topics -
- খেলাধুলা
- westbengal
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- ফুটবলার
- ফুটবল
- ডায়মন্ড লীগ
- ডায়মন্ড হারবার
- শহর কলকাতা
- নিশীথ প্রামাণিক


