Dhruv Rathee | জার্মানি থেকে ভারতে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক! CJP-র অভিযানে যোগ দেওয়ার আগেই শুরু ধরপাকড়!
Saturday, October 10 2026, 7:03 am

Key Highlightsএই আন্দোলনে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আজ ভোরে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করেছে দিল্লি পুলিশ।
শনিবার দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির অনুমতি না দেওয়ায় পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে। এই আন্দোলনে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আজ ভোরে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করেছে দিল্লি পুলিশ। সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার আগেই ৫০ জনের একটি পুলিশ বাহিনী তাঁকে আটক করে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিজেপি অবিলম্বে ধ্রুব রাঠির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, বর্তমান সরকার প্রশ্নকারী যুবসমাজকে ভয় পাচ্ছে। এদিকে যন্তর মন্তর সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং সকাল থেকেই অন্তত দেড়শ’র বেশি আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- ককরোচ জনতা পার্টি’


