Dhruv Rathee | ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি দিল্লির আদালতের, কিন্ত কেন?
Monday, November 23 2026, 12:55 pm

Key Highlightsপ্রায় আট বছর আগের একটি মামলায় তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। ধ্রুব রাঠির বিরুদ্ধে অভিযোগকারীর নাম বিকাশ পাণ্ডে।
এবার জামিন অযোগ্য ধারায় ফাঁসলেন বিখ্যাত ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। প্রায় আট বছর আগের একটি মানহানির মামলায় সোমবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করেছে দিল্লির আদালত। ঘটনার সূত্রপাত ২০১৮ সালের মে মাসে। ওই সময় ধ্রুব রাঠি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। যার শিরোনাম ছিল ‘BJP IT Cell Part II’। ভিডিওতে ধ্রুব অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানোর জন্যে বিজেপির IT Cell-এর সদস্যরা বিকাশ পাণ্ডে নামক এক ব্যক্তিকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেন বিকাশ পাণ্ডে। তাঁর দাবি, ওই ভিডিয়োতে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করা হয়েছে, যার জেরে সম্মানহানি হয়েছে তাঁর। এরপরই ধ্রুব রাঠির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন বিকাশ। দিল্লির সাকেত আদালতে আগামী ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।


