Devi Durga Samman 2026 | ‘সেরার সেরা’ সন্তোষ মিত্র স্কোয়্যার! প্রতিমাসজ্জায় সেরা মুদিয়ালি ক্লাব

Saturday, October 17 2026, 11:08 am
Devi Durga Samman 2026 | ‘সেরার সেরা’ সন্তোষ মিত্র স্কোয়্যার! প্রতিমাসজ্জায় সেরা মুদিয়ালি ক্লাব
highlightKey Highlights

তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন বিভাগে মোট ২৩টি পুরস্কার নির্ধারিত হয়েছে। প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, পরিবেশ সচেতনতা ও সামাজিক বার্তার মতো একাধিক বিভাগে পুজো কমিটিগুলিকে এই সম্মান দেওয়া হয়েছে।


রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুর্গাপুজোর সেরাদের সম্মান জানাতে ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে। ‘সেরার সেরা’ বিভাগে প্রথম স্থান পেয়েছে সন্তোষ মিত্র স্কোয়্যার। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজো সমিতি এবং চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। সেরা প্রতিমা বিভাগে প্রথম হয়েছে মুদিয়ালি ক্লাব। দ্বিতীয় স্থানে তালা বারোয়ারি দুর্গোৎসব সমিতি এবং তৃতীয় স্থানে বেহালা অরুণোদয় সমিতি। চতুর্থ স্থান পেয়েছে আহিরিটোলা সর্বজনীন। সেরা মণ্ডপ বিভাগে পুরস্কৃত হয়েছে দু'টি পুজো কমিটি। প্রথম স্থানে খিদিরপুরের ২৫ পল্লি ক্লাব এবং দ্বিতীয় স্থানে আমরা ক’জন কল্যাণ সমিতি। সেরা আলোকসজ্জা বিভাগে প্রথম হয়েছে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ। দ্বিতীয় স্থানে বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং তৃতীয় স্থানে শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব। পরিবেশবান্ধব পুজোর স্বীকৃতি হিসেবে ‘সেরা পরিবেশবান্ধব’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব। দ্বিতীয় স্থানে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক এবং তৃতীয় স্থানে রাজডাঙা নব উদয় সংঘ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File