Devdas Acharya | প্রয়াত প্রান্তিক মানুষের গন্ধমাখা কবি, না ফেরার দেশে কবিতার সম্রাট দেবদাস আচার্য
Monday, May 4 2026, 7:33 am

Key Highlightsরবিবার গভীর রাতে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর। পরিবারের লোকেরা তড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাচ্ছিলেন। যদিও মাঝপথে ভোর ৪টে বেজে ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘কালক্রম ও প্রতিধ্বনি’র কবি।
বঙ্গ সাহিত্য জগতে ছন্দপতন। প্রয়াত হলেন ‘মৃৎশকট’ এর কবি কৃষ্ণনাগরিক দেবদাস আচার্য। সূত্রের খবর, রবিবার গভীর রাতে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর। স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়ার পথে ভোর ৪টে বেজে ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গল্প ও উপন্যাস দিয়ে হাতেখড়ি। পরে কবি অরুণ বসুর অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু। তাঁর প্রকাশিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হলো ‘কালক্রম ও প্রতিধ্বনি’ , ‘মৃৎশকট’, ‘মানুষের মূর্তি’, ‘ঠুঁটো জগন্নাথ’ ও ‘আচার্যর ভদ্রাসন’ ইত্যাদি। প্রতিষ্ঠানিক সম্মানের তোয়াক্কা না করে চিরকাল সাহিত্যের প্রতি সৎ থেকেছেন কবি। ২০১২ সালে কবিকে ‘পশ্চিমবঙ্গ বাংলা একাডমি’ পুরস্কার দেওয়া হয়। পেয়েছেন আদম সম্মাননাও।


