Noida | নয়ডার বহুতলে বিধ্বংসী আগুন! আটকে ৫০টি পরিবার! বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ২ জনের!

Wednesday, July 15 2026, 10:49 am
Noida | নয়ডার বহুতলে বিধ্বংসী আগুন! আটকে ৫০টি পরিবার! বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ২ জনের!
highlightKey Highlights

নয়ডার বহুতলে বিধ্বংসী আগুন! ভিতরে আটকে পড়েন প্রায় ৫০টি পরিবারের ১০০-এর বেশি মানুষ।


নয়ডার বহুতলে বিধ্বংসী আগুন! ভিতরে আটকে পড়েন প্রায় ৫০টি পরিবারের ১০০-এর বেশি মানুষ। আগুনের বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে কমপক্ষে মৃত্যু হয়েছে দু'জন বাসিন্দার। তবে দমকল ও উদ্ধারকারী দলের তৎপরতায় বহুতল ভবনটিতে আটকে থাকা প্রায় ৫০টি পরিবারকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে নয়ডার ফেজ-৩ থানার অন্তর্গত সেক্টর ৬৬-এর মামুরা গ্রামে। প্রাথমিক তদন্তে অনুমান, বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটি গ্রাউন্ড ফ্লোরের পার্কিং জোনে একটি ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়া হচ্ছিল। চার্জ দেওয়ার সময়ে স্ফুলিঙ্গ বা স্পার্কিং থেকে সম্ভবত আগুন লেগে যায়। এর পরে সেই আগুন ওই দু-চাকার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন, হাইড্রোলিক প্ল্যাটফর্ম এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার পরে বিল্ডিংয়ের মালিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফেজ-৩ থানায় প্রাসঙ্গিক ধারায় FIR দায়ের করা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File