Suvendu Adhikari | মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত দেব-জুন-শিউলিরা!

Key Highlightsমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের বেসুরো বিধায়ক, সাংসদরা।
বিদ্রোহী শিবিরে নাম লিখিয়ে কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে আয়োজিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের বেসুরো বিধায়ক, সাংসদরা। মঙ্গলবার সকালে দেখা যায়, বৈঠকে উপস্থিত হয়েছেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া ও ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। তাঁরা তিনজনেই তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত রয়েছেন তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক (এসডিও), ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও), জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজের পর্যালোচনার লক্ষ্যে বৈঠকে উপস্থিত থাকবেন তিন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি ও ওসিরাও।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি
- দেব
- শুভেন্দু অধিকারী


