LPG Price | 'অনেক দেশের তুলনায় কম', ভারতে LPGর দাম ফের বৃদ্ধি হতেই দাবি কেন্দ্র সরকারের!

Monday, June 8 2026, 7:27 am
LPG Price | 'অনেক দেশের তুলনায় কম', ভারতে LPGর দাম ফের বৃদ্ধি হতেই দাবি কেন্দ্র সরকারের!
highlightKey Highlights

ভারতেও গত তিন মাসে দু’বার বেড়েছে রান্নার গ্যাসের দাম। সাম্প্রতিক বৃদ্ধি সিলিন্ডার পিছু ২৯ টাকা।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বজুড়ে যেমন দেখা দিয়েছে জ্বালানি সংকট, তেমনি বেড়েছে দামও। ভারতেও গত তিন মাসে দু’বার বেড়েছে রান্নার গ্যাসের দাম। সাম্প্রতিক বৃদ্ধি সিলিন্ডার পিছু ২৯ টাকা। ফলত, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কিন্তু এই পরিস্থিতিতেও যেটা বিচার্য সেটা হল, বিশ্বে অনেক দেশের তুলনায় ভারতে রান্নার যাসের সিলিন্ডারের দাম অনেকটাই কম। কেন্দ্রীয় সরকারের দাবি, আন্তর্জাতিক স্তরে এলপিজি-তে চড়া মূল্যবৃদ্ধি লক্ষিত হলেও ভারতে এখনও রান্নার যাসের জন্য নাকি ন্যূনতম মূল্য দিতে হচ্ছে নাগরিকদের। ভারতে রান্নার গ্যাসের দাম বাড়লেও এখনও তা বিশ্বের বহু দেশের তুলনায় কম। এই তালিকায় যেমন রয়েছে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তেমনই রয়েছে উন্নত অর্থনীতির দেশ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডাও। এই সমস্ত দেশে গৃহস্থালিতে ব্যাহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ভারতের তুলনায় বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File