Derek O'brien | ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রথম তলব এড়িয়ে অবশেষে থানায় হাজির ডেরেক! হাজিরা দেবেন সুমিতও
Wednesday, September 2 2026, 5:58 am

Key Highlightsক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।
বুধবার সকালে অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এদিন সকাল ১০ টা নাগাদ নিজের গাড়িতে করেই থানায় পৌঁছন ডেরেক। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ও হাজির হবেন। পুলিশের বিরুদ্ধে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তিনটি FIR করা হয়েছে। অভিষেকের বিরুদ্ধে উঠেছে মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির অভিযোগও। উল্লেখ্য, গত সোমবারই তলব করা হয়েছিল ডেরেককে। ৭ দিন সময় চেয়েছিলেন তিনি। সময় দিতে অস্বীকার করে সোমবারই ফের নোটিস পাঠিয়ে বুধবার ডেরেককে হাজিরার নির্দেশ দেয় পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- কলকাতা পুলিশ
- পুলিশ
- রাজ্য পুলিশ


