India Bloc | সুপ্রিম কোর্টে সরাসরি জ্ঞানেশের জবাবদিহি দাবি, SIR বিষয়ে ৪৮ প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের!
Monday, November 16 2026, 12:49 pm

Key Highlightsউৎসবের মরশুম কাটলেও স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর সংক্রান্ত ভোটচুরির অভিযোগ নিয়ে পিছু হটছে না বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।
উৎসবের মরশুম কাটলেও স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর সংক্রান্ত ভোটচুরির অভিযোগ নিয়ে পিছু হটছে না বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করার দাবি তুলল বিরোধীরা। আদালতের সামনে নাম বাদের নিয়ম ও ফর্ম-৬ সংক্রান্ত ৪৮টি প্রশ্ন জমা দিয়েছেন জোটের আইনজীবীরা। সোমবার জমা দেওয়া আবেদনে বিরোধীদের অভিযোগ, কমিশন পর্যাপ্ত নথি ছাড়াই পালটা দাবি করছে। তাই মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সামনে দাঁড় করিয়ে এসআইআর ও 'ECINET' সংক্রান্ত বিষয়ে জেরা করতে চায় তারা। এর আগে কমিশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেও, বিরোধীদের এই বিশেষ আর্জির মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার ধার্য করেছে সুপ্রিম কোর্ট।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- এসআইআর


