Delimitation | বিল পাশ হলেই আসন পুনর্বিন্যাস, নেতৃত্বে সেই জ্ঞানেশ কুমার?
Sunday, November 29 2026, 10:11 am

Key Highlightsসংসদের দুই কক্ষে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে রাষ্ট্রপতির অনুমোদন মিললেই ডিলিমিটেশন কমিশনের কাজ শুরু হবে।
সংসদের দুই কক্ষে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে রাষ্ট্রপতির অনুমোদন মিললেই ডিলিমিটেশন কমিশনের কাজ শুরু হবে। প্রস্তাবিত বিলে জানানো হয়েছে, কমিশনে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি থাকলেও নির্বাচন কমিশনের পক্ষে সিইসি বা তাঁর মনোনীত প্রতিনিধিরাই শেষ কথা বলবেন। বিল পাশ হলে গোটা প্রক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হাতেই থাকবে বলে মনে করা হচ্ছে। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত জ্ঞানেশ কুমারের মেয়াদ বহাল থাকলে, পরবর্তী লোকসভা ভোটের আগে তিনিই আসন বিন্যাসের রূপরেখা চূড়ান্ত করবেন বলে পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ২০২৯ সালে প্রথমবার ৮৫০টি আসন বিশিষ্ট লোকসভা নির্বাচন হতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- নির্বাচন কমিশনার


