Delimitation Bill | ডিলিমিটেশন বিল পাশ করাতে বদ্ধপরিকর কেন্দ্র! লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যা জোগাড় মোদীর?
Friday, November 27 2026, 9:27 am

Key Highlightsসংসদের বিশেষ অধিবেশনে এই বিল পাশ করাতে দৃঢ়প্রতিজ্ঞ গেরুয়া শিবির পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী জোটের ফাটলকেই কাজে লাগাতে কোমর বেঁধে নেমেছে।
লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশের জন্যে বিরোধী জোটের ফাটলকেই কাজে লাগাতে চলেছে কেন্দ্র। আজ পাওয়া জরুরি খবর অনুযায়ী, নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত বিলকে শর্তসাপেক্ষে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির YSR কংগ্রেস পার্টির (YSRCP)। প্রধানমন্ত্রীকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল DMK। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক এনসিপি (শরদ পওয়ার)-র ৮ জন লোকসভা সাংসদও সরকার পক্ষের সমর্থনে এগিয়ে আসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন বসার কথা। লোকসভায় ৩০ নভেম্বর এবং রাজ্যসভায় ২ ডিসেম্বর থেকে শুরু হবে অধিবেশন। তবে DMK এবং YSRCP-র শর্তসাপেক্ষ সমর্থনের ইঙ্গিতকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরে নেওয়া যাচ্ছে না।


