Delhi | এসি-তে বিস্ফোরণ! দাউদাউ জ্বললো গোটা বিল্ডিং, ভোররাতে রাজধানীতে পুড়ে মৃত ৯
Sunday, May 3 2026, 6:08 am

Key Highlightsএকটি চারতলা বিল্ডিংয়ে আগুন লেগে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। তবে আগুনের তীব্রতা ও বীভৎসতা দেখে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহারে। এসি বিস্ফোরণের জেরে আগুনের গ্রাসে চলে গেলো অভিজাত আবাসন।অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৪টি ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর, এ ঘটনায় এখনও পর্যন্ত ন'জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অন্তত ১০-১২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদেরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। এই ঘটনার জেরে দিল্লির বহুতলগুলির অগ্নি-নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেলো।


