Delhi School | দিল্লির স্কুলে বোমাতঙ্ক! 'খলিস্তান বানিয়ে দেওয়া হবে'- হুমকি ইমেইলে কাঁপছে রাজধানী

Friday, February 13 2026, 6:20 am
Delhi School | দিল্লির স্কুলে বোমাতঙ্ক! 'খলিস্তান বানিয়ে দেওয়া হবে'- হুমকি ইমেইলে কাঁপছে রাজধানী
highlightKey Highlights

সোমবারও একইভাবে একাধিক স্কুলে হুমকি ইমেল পাঠানো হয়েছিল। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে খলিস্তান বানিয়ে দেওয়া হবে।


সোমবারের পর ফের শুক্রবার সকালে রাজধানীতে বোমা হুমকি। একাধিক স্কুলে হুমকি ইমেল পাঠানো হয়েছে। সোমবার স্কুলগুলিকে পাঠানো ইমেলে লেখা ছিল, ‘দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।’ দিল্লির দমকল সূত্রে খবর, শুক্রবার সকালে প্রথমে বিটি তামিল স্কুলে বোমা রয়েছে বলে খবর মেলে। তারপরই অন্তত তিনটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়। দ্রুত পড়ুয়াদের পরিবারকে সতর্ক করা হয়। খবর পেয়েই স্কুলগুলিতে পৌঁছেছেন দিল্লির দমকলের আধিকারিকরা। ওই এলাকাগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File