Delhi Protest | শনিতে যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক আন্দোলনকারী
Saturday, October 3 2026, 3:59 pm

Key Highlightsদিল্লি পুলিশের তরফে দাবি করা হয়েছে, ওই এলাকায় বিএনএস ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করা হয়েছিল। এ দিনের জমায়েতের কোনও অনুমতি ছিল না বলেও জানিয়েছে পুলিশ।
শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তরে মন্তরে জমায়েত করে ককরোচ জনতা পার্টি, AISA-সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। AISA নেত্রী নেহা বোরা, আইনজীবী কপিল সিবাল, প্রশান্ত ভূষণ, অভীক সাহা-সহ আন্দোলনকারীরা যন্তর মন্তরের দিকে মিছিল শুরু করেন। মিছিল চলাকালীন পুলিশের ব্যারিকেড ঘিরে শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজন আন্দোলনকারীকে টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে গিয়ে আটক করা হয়। দিল্লি পুলিশের তরফে দাবি করা হয়েছে, ওই এলাকায় বিএনএস ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করা হয়েছিল। এ দিনের জমায়েতের কোনও অনুমতি ছিল না বলেও জানিয়েছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- বিক্ষোভ
- ককরোচ জনতা পার্টি’
- গ্রেফতার
- ভারত


