Delhi Protest | ফের দিল্লির যন্তর মন্তরে শুরু আন্দোলন! ‘সংরক্ষণ নীতি’র বিরুদ্ধে কর্মসূচি, আটক একাধিক
Friday, August 21 2026, 5:52 pm

Key Highlightsকেন্দ্রীয় সরকারের ‘সংরক্ষণ নীতি’র বিরুদ্ধে শুক্রবার যন্তর মন্তরে হাজির হন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভকারী জড়ো হন বলে অভিযোগ।
ফের দিল্লিতে বিক্ষোভ আন্দোলন। শুক্রবার কেন্দ্রীয় সরকারের ‘সংরক্ষণ নীতি’র বিরুদ্ধে যন্তর মন্তরে জোর হয়েছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের দাবি হলো ১) দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি এবং সরকারি চাকরির ক্ষেত্রে জাতিভিত্তিক সংরক্ষণ তুলে দিতে হবে। পরিবর্তে কেবল মেধা ও অর্থনৈতিক যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। আন্দোলনকারীদের বক্তব্য, 'এক দেশ, এক পরিচয়' নীতি মেনে জাতিগত পরিচয় ব্যবস্থার অবসান ঘটানো উচিত। ২) দরিদ্র, প্রতিবন্ধী বা শহিদ পরিবারের সন্তানদের জন্য বিশেষ সরকারি সহায়তা থাকা উচিত। বিক্ষোভস্থল থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স। পুলিশের দাবি, পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- বিক্ষোভ
- ভারত


