Delhi Protest | ২০ জুলাই বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনায় FIR প্রত্যাহারের সিদ্ধান্ত, 'বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয়' ঘোষণা সরকারের

Thursday, July 30 2026, 4:28 pm
Delhi Protest | ২০ জুলাই বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনায় FIR প্রত্যাহারের সিদ্ধান্ত, 'বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয়' ঘোষণা সরকারের
highlightKey Highlights

যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও প্রতিকূল আইনি পদক্ষেপ নেওয়া হবে না বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে দিল্লি সরকার।


বৃহস্পতিবার দিল্লি সরকার ঘোষণা করেছে, যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও প্রতিকূল আইনি পদক্ষেপ নেওয়া হবে না। দিল্লি সরকারের স্বরাষ্ট্র দফতরের সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে, জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিটি) সমস্ত পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনও প্রতিকূল আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয়। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, অপরাধের ইতিহাস নেই, এমন নাবালক বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হবে। ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ ঘিরে হওয়া হিংসার ঘটনায় দিল্লি পুলিশ ১৩টি এফআইআর দায়ের করেছিল। সব এফআইআর তুলে নেওয়া হয়েছে, ঘোষণা সরকারের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File