Delhi Police | দিল্লিতে মেট্রো ও ট্রেন বাতিল! আন্দোলন রুখতে কড়া পদক্ষেপ!

Friday, October 9 2026, 11:12 am
Delhi Police | দিল্লিতে মেট্রো ও ট্রেন বাতিল! আন্দোলন রুখতে কড়া পদক্ষেপ!
highlightKey Highlights

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভের ডাক ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভের ডাক ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। যন্তর মন্তরে জমায়েতের অনুমতি না দেওয়ায় রাজধানীজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দিল্লি পুলিশ মধ্য দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনের নির্দিষ্ট গেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে দিল্লিতে পৌঁছনো একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া ও শিয়ালদহ থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসও রয়েছে। বিক্ষোভের জেরে যাতে রাজধানীতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা তীব্র যানজট তৈরি না হয়, তার জন্যই এই আগাম পদক্ষেপ বলে জানিয়েছে রেল ও পুলিশ প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File