Abhijit Dipke | দিল্লি পুলিশের হেফাজতে CJP শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, এরই মধ্যে তাঁর বাড়ি থেকে এল দুঃসংবাদ!
Saturday, October 10 2026, 10:23 am

Key Highlightsপ্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই বিমানবন্দরে আটক হয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) শীর্ষ নেতা অভিজিৎ দীপকে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই বিমানবন্দরে আটক হয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) শীর্ষ নেতা অভিজিৎ দীপকে। বর্তমানে তিনি দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। এই চরম সঙ্কটের মধ্যেই তাঁর পৈতৃক বাড়ি থেকে এল এক মর্মান্তিক খবর। শনিবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হিংগোলিতে প্রয়াত হয়েছেন তাঁর ঠাকুমা। পুলিশের কড়া নিরাপত্তার মাঝে এবং আটকের এই উত্তেজনার মধ্যেই প্রিয়জনের প্রয়াণে দীপকের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বাবা-মা পুলিশি নজরবন্দি অবস্থাতেই পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তবে পুলিশি হেফাজতে থাকা অভিজিতের কাছে এই দুঃসংবাদ পৌঁছিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
- Related topics -
- দেশ
- ভারত
- ককরোচ জনতা পার্টি’
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি


