Jantar Mantar | যন্তর মন্তরে বন্ধ সব আন্দোলন! নতুন তিনটি জায়গা বেছে দিল দিল্লি পুলিশ!

Monday, October 12 2026, 10:31 am
Jantar Mantar | যন্তর মন্তরে বন্ধ সব আন্দোলন! নতুন তিনটি জায়গা বেছে দিল দিল্লি পুলিশ!
highlightKey Highlights

গত কয়েক মাসে একাধিক রাজনৈতিক আন্দোলন ও উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠা দিল্লির যন্তর মন্তরকে অবশেষে বিক্ষোভস্থল হিসেবে ‘ডিনোটিফাই’ করল দিল্লি পুলিশ।


গত কয়েক মাসে একাধিক রাজনৈতিক আন্দোলন ও উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠা দিল্লির যন্তর মন্তরকে অবশেষে বিক্ষোভস্থল হিসেবে ‘ডিনোটিফাই’ করল দিল্লি পুলিশ। ফলে এখন থেকে আর সেখানে কোনও রাজনৈতিক দল বা সংগঠন বিক্ষোভ দেখাতে পারবে না। দিল্লি পুলিশ কমিশনারের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি গ্রাউন্ড—এই তিনটি বিকল্প নির্ধারিত জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করতে হবে। যন্তর মন্তরের মতো জনবহুল ও সংবেদনশীল নতুন দিল্লি এলাকায় আর কোনও প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়া হবে না বলেই জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File