Delhi | দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল! লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ ও গোয়েন্দা বিভাগ!
Monday, March 30 2026, 2:26 pm

Key Highlightsদিল্লিতে নিরাপত্তাবাহিনীর অভিযানে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি শাব্বির আহমেদ লোন।
দিল্লিতে নিরাপত্তাবাহিনীর অভিযানে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি শাব্বির আহমেদ লোন। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ ও গোয়েন্দা বিভাগ দিল্লির সীমান্ত থেকে এই জঙ্গিকে গ্রেফতার করে। কাশ্মীরের বাসিন্দা লোন পাকিস্তান থেকে আসা নির্দেশ মেনে ভারত বিরোধী কার্যকলাপ চালানোর দায়িত্বে ছিল। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ থেকে একটি লস্কর মডিউল তৈরির প্রস্তুতি নিচ্ছিল এই জঙ্গি। এই সন্ত্রাসী মডিউলটি দিল্লি ও কলকাতার বহু জায়গায় ভারত বিরোধী পোস্টারও সাঁটায়।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- জঙ্গি


