Delhi News | আকাশবাণী ভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
Tuesday, October 6 2026, 4:52 pm

Key Highlightsলোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভের পর মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। আকাশবাণী ভবনের সামনে থেকে তাঁদের আটক করা হয়েছে। দলীয় সূত্রে দাবি, কেসি বেণুগোপাল, দীপেন্দর সিং হুডা-সহ একদল কংগ্রেস নেতা-কর্মীকেও আটক করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, এটা প্রিভেনটিভ ডিটেনশন। সম্ভাব্য অশান্তি ঠেকাতে আগাম আটক করা হয়েছে তাঁদের। উল্লেখ্য, এদিন সকাল থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনে নেমেছেন INDIA জোটের সাংসদরা।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- রাহুল গান্ধী
- প্রিয়াঙ্কা গান্ধী
- দিল্লি পুলিশ


