Delhi | রাজধানীতে ফের গ্রেনেড নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ২ আইএসআই চর!

Tuesday, April 21 2026, 3:39 pm
Delhi | রাজধানীতে ফের গ্রেনেড নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ২ আইএসআই চর!
highlightKey Highlights

মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে গ্রেপ্তার করা হয়েছে ২১ বছরের রাজবীর এবং ১৯ বছরের বিবেক বঞ্জারাকে। এদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ।


রাজধানীতে বড়োসড়ো নাশকতার ছক পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। মঙ্গলবার দিল্লি পুলিশের তৎপরতায় পাক চর শাহজাদ ভাট্টির দুই সহযোগী মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে ২১ বছরের রাজবীর এবং ১৯ বছরের বিবেক বঞ্জারাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দু’টি পিস্তল, ছ’টি কার্তুজ এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ফোনগুলিতে একাধিক সন্দেহজনক ভিডিও এবং ভয়েস মেসেজ পাওয়া গিয়েছে যা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই তিনজন দিল্লি এনসিআর এলাকায় গ্রেনেড হামলা এবং ‘খতম তালিকা’ ধরে বিশিষ্ট ব্যক্তিদের হত্যার চক্রান্ত করছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File