Delhi | ‘আমাদের বাঁচান’ ধ্বংসস্তূপের মধ্যে থেকে ফোন পড়ুয়াদের, দিল্লিতেই ছ’তলা বাড়ি ভেঙে মৃত ২

Sunday, September 6 2026, 3:29 pm
Delhi | ‘আমাদের বাঁচান’ ধ্বংসস্তূপের মধ্যে থেকে ফোন পড়ুয়াদের, দিল্লিতেই ছ’তলা বাড়ি ভেঙে মৃত ২
highlightKey Highlights

ধ্বংসস্তূপে নিচে আটকে পড়েছেন আবাসিক পড়ুয়ারা। ওই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ ও দমকল।


দিল্লির চাণক্যপুরীতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২। ভেঙে পড়া বাড়িটা আসলে পড়ুয়াদের পিজি ছিল। দক্ষিণ-পশ্চিম দিল্লির বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে একাধিক পড়ুয়া। এদিন তিনি বলেন, “কিছু শিক্ষার্থী ভেতর থেকেই (চাপা পড়া অবস্থায়) ফোন করছে। মনে হচ্ছে আরও অনেকে ভেতরে আটকে রয়েছে। উদ্ধারকাজ চলছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। মুখ্যমন্ত্রী এখানে একটি পূর্ণাঙ্গ দল পাঠিয়েছেন। সরকার এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষার্থীদের উদ্ধার করাই আমার প্রধান লক্ষ্য।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File