Delhi | থানার ভিতরেই ৫ পুলিশকর্মীকে কোপাল যুবক! দিল্লির জামা মসজিদ এলাকায় চাঞ্চল্য

Key Highlightsযুবককে গ্রেপ্তার করতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। তাঁর দু’পায়ে ছ’টি গুলি করেন নিরাপত্তারক্ষীরা।
থানার ভিতরেই ৫ জন পুলিশকর্মীকে কুপিয়ে পালানোর চেষ্টা! চাঞ্চল্যকর কান্ড দিল্লির জামা মসজিদ থানায়। জামা মসজিদ থানা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাবিল। এ দিন দুপুর ২.৩০ মিনিট নাগাদ থানায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদ চলছিল। আচমকাই ছুরি বের করে পুলিশকর্মীকে কোপাতে শুরু করে অভিযুক্ত নাবিল৷ একাধিক পুলিশকর্মীর মুখে এবং ঘাড়ে আঘাত করে সে। হামলার পর নাবিল থানা ছেড়ে পালায়। রাস্তায় একজনের স্কুটার ছিনিয়ে নিয়ে পালানোর সময় অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। আহত হয় অভিযুক্ত। পুলিশ কাছাকাছি পৌঁছতেই ফের নাবিল ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে স্পেশাল স্টাফের চার কনস্টেবল আহত হন। আহত পুলিশকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নাবিলের বিরুদ্ধে অতীতে অপরাধমূলক রেকর্ড রয়েছে। তবে কেন সে পুলিশ সদস্যদের ওপর হামলা চালালো তা স্পষ্ট নয়।


