Delhi-NCR Air Pollution | দিওয়ালির আগেই দূষণে জেরবার দিল্লি, ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ কার্যকর প্রশাসনের
Friday, November 6 2026, 4:34 pm

Key Highlightsআজ, শুক্রবার থেকেই দিল্লি-এনসিআর (Delhi-NCR) অঞ্চলে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’-এর তৃতীয় পর্যায় কার্যকর করে দিয়েছে।
দিওয়ালির আগেই ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি দিল্লির। শুক্রবার রাজধানীর একিউআই ছিল ৩৮৯। স্পষ্টতই তা ‘খুব খারাপ’ শ্রেণির অন্তর্ভুক্ত। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ আজ, শুক্রবার থেকেই দিল্লি-এনসিআর (Delhi-NCR) অঞ্চলে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’-এর তৃতীয় পর্যায় কার্যকর করে দিয়েছে। এই প্ল্যানের মধ্যে খননকাজ, পাইলিং, ভাঙার কাজ, ইটের গাঁথুনির কাজ, রাস্তা নির্মাণ, বড় ধরনের ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ, রং করা, পালিশ করা এবং কাঁচা রাস্তায় নির্মাণসামগ্রী পরিবহণের ধুলো থেকে দিল্লিকে রক্ষা করা। বিএস৬ মানদণ্ড মেনে তৈরি নয় এমন যানবাহনের প্রবেশ ও চলাচল দিল্লিতে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, সরকারি ও বেসরকারি খেতে কাজ করা ৫০ শতাংশ কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
- বায়ুদূষণ
- পরিবেশ দূষণ
- শীত
- দীপাবলি


