Delhi Fire | ভোরের দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ড, LPG সিলিন্ডার বিস্ফোরণের জেরে পুড়লো গোটা রেস্তোরাঁ, উদ্ধার এক বৃদ্ধ

Sunday, June 14 2026, 5:41 am
Delhi Fire | ভোরের দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ড, LPG সিলিন্ডার বিস্ফোরণের জেরে পুড়লো গোটা রেস্তোরাঁ, উদ্ধার এক বৃদ্ধ
highlightKey Highlights

কালকাজির গোবিন্দপুরী ফ্লাইওভারের কাছে অবস্থিত ‘পাঞ্জাবি তড়কা’ রেস্তোরাঁয় এই আগুন লাগে।


রবিবার ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ কালকাজির গোবিন্দপুরী ফ্লাইওভারের কাছে অবস্থিত ‘পাঞ্জাবি তড়কা’ রেস্তোরাঁয় আগুন লাগার খবর সামনে এসেছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, রেস্টুরেন্টটি অঞ্জলি জুয়েলার্স এবং দেশবন্ধু গুপ্ত কলেজের কাছাকাছি অবস্থিত। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ইঞ্জিন সহ ৩টি ওয়াটার টেন্ডার, ৪টি ওয়াটার বাউজার, ১টি ব্রিদিং সাপোর্ট ইউনিট এবং ১টি মাল্টিপারপাস উদ্ধারকারী। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে সীতা দেবী নামে এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File