Swine Flu | দিল্লিতে সোয়াইন ফ্লু-র বাড়বাড়ন্ত, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২,৩০০! জারি সতর্কতা!

Tuesday, August 25 2026, 1:29 pm
Swine Flu | দিল্লিতে সোয়াইন ফ্লু-র বাড়বাড়ন্ত, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২,৩০০! জারি সতর্কতা!
highlightKey Highlights

রাজধানীতে Influenza-A আক্রান্তের সংখ্যা ২,৩০০ ছাড়িয়েছে এবং H1N1 সংক্রমণ পৌঁছেছে ১,৭৭৭-এ, যা গত বছরের তুলনায় বহুগুণ বেশি।


​বর্ষার মরশুমে দিল্লিতে ইনফ্লুয়েঞ্জা ও সোয়াইন ফ্লু-র (H1N1) সংক্রমণ লাফিয়ে বাড়ছে। রাজধানীতে Influenza-A আক্রান্তের সংখ্যা ২,৩০০ ছাড়িয়েছে এবং H1N1 সংক্রমণ পৌঁছেছে ১,৭৭৭-এ, যা গত বছরের তুলনায় বহুগুণ বেশি। উদ্বেগজনক এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনবহুল স্থানে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। ​তবে চিকিৎসকদের মতে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। আইসিএমআর (ICMR) জানিয়েছে, এটি সাধারণ মরশুমি ফ্লু এবং কোনও নতুন স্ট্রেন মেলেনি। শিশু, বয়স্ক ও ক্রনিক রোগে আক্রান্তদের বাড়তি সতর্ক থাকার ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File