Delhi Building Collapse | দিল্লিতে অবৈধ পাঁচতলা পিজি ভেঙে পড়ে মৃত ৭, গলদ কোথায়? কী বলছেন বিশেষজ্ঞরা?

Tuesday, September 8 2026, 12:46 pm
Delhi Building Collapse | দিল্লিতে অবৈধ পাঁচতলা পিজি ভেঙে পড়ে মৃত ৭, গলদ কোথায়? কী বলছেন বিশেষজ্ঞরা?
highlightKey Highlights

দিল্লির সত্য নিকেতন এলাকায় ৪০-৫০ বছরের পুরনো একটি অবৈধ পাঁচতলা পিজি ভবন ধসে পড়ে অন্তত সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


দিল্লির সত্য নিকেতন এলাকায় ৪০-৫০ বছরের পুরনো একটি অবৈধ পাঁচতলা পিজি ভবন ধসে পড়ে অন্তত সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দোতলা নির্মাণের অনুমতি থাকা সত্ত্বেও আইন ভেঙে সেখানে পাঁচতলা তোলা হয়েছিল।অভিযোগ, সংস্কারের কাজ চলায় ও ভারী বৃষ্টিতে বেসমেন্টে জল জমে ভবনের ভিত দুর্বল হয়ে পড়েছিল। তা সত্ত্বেও পড়ুয়াদের থেকে মুচলেকা লিখিয়ে নিয়ে শয্যাপিছু বিপুল ভাড়ায় রাখা হতো। দুর্ঘটনায় মৃতদের মধ্যে একাধিক তরুণ ছাত্র রয়েছেন। ঘটনায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পুলিশ বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এই ঘটনার পর দিল্লি পুরসভা ৪ তলার বেশি অবৈধ নির্মাণ সিল করার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সব পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের নিরাপত্তার ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File