FSSAI | ‘100% Organic’ নয়, আসলে ভুয়ো! Dabur নিয়ে FSSAI-এর নির্দেশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের
Friday, August 7 2026, 2:08 pm

Key Highlightsসম্প্রতি ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সেই নির্দেশের উপর শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত।
সম্প্রতি ‘100% Pure’, ‘100% Natural’ বা ‘100% Organic’ দাবি করা ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। তাঁদের দাবি ছিল, সংস্থার খাদ্যপণ্যে ব্যবহৃত ‘100 per cent’ ধরনের দাবিগুলি অত্যন্ত বিভ্রান্তিকর। ৩ অগস্ট ডাবরকে তাদের একাধিক পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দেয় FSSAI। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় Dabur। শুক্রবার FSSAI-র নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিচারপতি এ প্রসঙ্গে বলেছেন, ‘আদালত প্রাথমিক ভাবে মনে করছে, বক্তব্য রাখার সুযোগ না দিয়ে এই নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করা উচিত ছিল না।’
- Related topics -
- বাণিজ্য
- দেশ
- হাইকোর্ট
- অরগ্যানিক খাবার
- দিল্লী হাইকোর্ট
- ভারত


