Delhi Govt | বিনা কারণে ফাইল আটকে রাখলে জরিমানা, সরকারি অফিসারদের জন্যে নয়া বিল পাশ করতে চলেছে রাজধানী
Wednesday, July 15 2026, 2:57 pm

Key Highlightsনির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারি পরিষেবার পাওয়ার দাবি জানাতে পারবেন সাধারণ মানুষ। অর্থাৎ, কোনও আবেদন জমা পড়লে নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারি কর্মী-আধিকারিকদের সে ব্যাপারে পদক্ষেপ করতে হবে।
নয়া বিলে অনুমোদন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মন্ত্রিসভার। বিলের নাম ‘দিল্লি রাইট অফ সিটিজ়েন টু টাইম-বাউন্ড অ্যান্ড ইজ় অফ ডেলিভারি অফ সার্ভিস বিল, ২০২৬’। এই বিলটি পাশ হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারি পরিষেবার পাওয়ার দাবি জানাতে পারবেন সাধারণ মানুষ। কোনো ফাইল অযথা আটকে রাখতে পারবেন না সরকারি কর্মচারীরা। বিলে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত অফিসার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইল না ছাড়েন, তা হলে যত দিন তিনি দেরি করবেন, প্রত্যেক দিনের জন্য তাঁকে ২৫০ টাকা জরিমানা দিতে হতে পারে। এই জরিমানার পরিমাণ সর্বোচ্চ হতে পারে ৫ হাজার টাকা। ন্যায্য কারণ ছাড়া কারও কোনও আবেদন বাতিল করা হলেও ২৫০-৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
- Related topics -
- দেশ
- দিল্লি সরকার
- নয়াদিল্লি
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি চলো
- দিল্লি পুলিশ
- ভারত সরকার
- সরকারি কর্মচারী


