Delhi | দিল্লিতে ফের গণধর্ষণ! কালকাজি মন্দিরের পাশে পুলিশ সেজে নাবালিকাকে নির্যাতন!
Tuesday, September 22 2026, 4:22 am

Key Highlightsরাজধানী দিল্লিতে ফের লজ্জাজনক ঘটনা। পুলিশ সেজে ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল।
রাজধানী দিল্লিতে ফের লজ্জাজনক ঘটনা। পুলিশ সেজে ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। সোমবার সন্ধ্যায় কালকাজি মন্দিরের পাশের পার্কে এই ঘটনা ঘটে। পুজো দিয়ে বন্ধুর সঙ্গে পার্কে গেলে তিন ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে তাদের ভয় দেখায় এবং বন্ধুকে আটকে রেখে নাবালিকাকে গণধর্ষণ করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পকসো আইনে মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, মাত্র সপ্তাহখানেক আগেই এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল দিল্লি। একের পর এক এমন ঘটনায় জাতীয় রাজধানীতে নারী নিরাপত্তা ও আইনশৃঙ্খলার ওপর ফের গুরুতর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।


